শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

যেকোনো মূল্যে বাংলাদেশে ১২ ফেব্রুয়ারিতে ভোট হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনেকে আন্দোলনে এসে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মালিবাগ ও রাজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এমন মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গতকাল শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল। কিন্তু এই আন্দোলনে পুলিশ যেভাবে সবাইকে পিটিয়েছে এবং হামলা করেছে, এটা প্রশাসন থেকে শুরু করে সবার জন্য একটা লজ্জার বিষয়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আবস্থায় আছেন। গতকাল আমি গিয়েছিলাম হাসপাতালে। সেখানে  খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল। জাবের, জুমাসহ অনেকে আহত হয়েছে। একজন প্রার্থী মহিউদ্দিন রনিকেও পেটানো হয়েছে। আশা করবো এই ধরনের সংস্কৃতি থেকে সরকার সরে আসবে এবং নতুন বাংলাদেশ গঠনে আগ্রহী হবে।’

নির্বাচনী ইশতেহারে প্রথমে ওসমান হাদি হত্যার বিচারের বিষয়টি রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা রয়েছে, তারা নির্বাচন আয়োজন করবে। আবার আমাদের যে বিচারালয় রয়েছে, তারা ওসমান হাদি হত্যা বিচার করবে। ফলে একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক নয়। আগে এরকমভাবে দাঁড় করানো হয়েছিল- সংস্কার আর নির্বাচন কি আলাদা জিনিস কি না। এবারও একই পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,‘যেকোনো মূল্যে বাংলাদেশে ১২ ফেব্রুয়ারিতে ভোট হবে। এবং সবাই ভোট দিতে আসবেন। যদি কেউ ভয় দেখানোর চেষ্টা চালায়, সেটার প্রতি কান না দিয়ে ১৫ বছরে ভোট দিতে না পারার অধিকার প্রয়োগ করবেন।’

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ