বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭


কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কালশি বস্তিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ। সোমবার (২৫ মে) রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে শত শত ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং অসংখ্য পরিবার মানবেতর অবস্থায় পড়ে।

মঙ্গলবার (২৬ মে) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী আগুনে সম্পূর্ণ বিধ্বস্ত বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্গত মানুষের দুর্ভোগের কথা শুনেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারসহ সমাজের বিত্তবানদের উচিত দ্রুত তাদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।”

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, অফিস সম্পাদক এইচ এম খোকন, যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা সাজেদুর রহমান, পল্লবী থানা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান কাসেমী, পল্লবী থানার প্রচার সম্পাদক আমির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ সহায়তা, নিরাপদ আশ্রয় এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বস্তি এলাকাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান তারা।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ