বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমদের: ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

তিনি বলেন, কিছু বেইমান থাকবে যারা পট পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে; আমি ওই অবস্থানে এখন অলি আহমেদ সাহেবকে দেখি। এর বেশি আর তাকে আমি অপমান করে কোনো কথা বলতে চাই না। ওই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয় উনি সেই রোগে ভুগছেন।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ‘জামায়াতের ১১ দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) আহমেদ অলি’এই বিষয়টিকে তাহলে আপনি কীভাবে দেখছেন প্রসঙ্গে সাংবাদিকের করা প্রশ্নে তিনি বলেন, অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে, যার পাশ করার কোনো সম্ভাবনা নাই।

কারণ হিসেবে ফজলুর রহমান বলেন, তাদের (জামায়াতের ১১ দলীয় জোট) সর্বোচ্চ ভোট হবে ৭৬ বা ৭৫। আর অপরদিকে ভোটের সংখ্যা আছে ২২৫। কাজেই এই লোকটার যদি ভীমরতি না ধরে থাকে তাহলে তো তার রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হওয়ার কথা না।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, তাকে (কর্নেল আহমেদ) এখন আর আমি মুক্তিযুদ্ধের কেউ মনে করি না।

বিএনপির পক্ষ থেকে দুজন মনোনয়ন গ্রহণ করেছেন, তারা কাদের জন্য নিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, এটা বলার সময় এখনো আসে নাই। কারণ আমি বিশ্বাস করি, যদিও অনেকে বলে যে তারুণ্যের প্রতীক আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু উনি এখন আর তারুণ্যের প্রতীক না। উনি অভিজ্ঞতার প্রতীক। কাজেই উনার ওপরেই দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির পক্ষ থেকে এবং উনি নির্ভুলভাবে নির্ভীক হৃদয়ে সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে নেবেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ