বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

‘কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণের ৭০ শতাংশ রায়কে বিভ্রান্ত করা যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিয়ে জনগণের ম্যান্ডেট ও গণরায় কেনা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, জনগণের গণরায় বাস্তবায়নে বাধা দেওয়া হলে চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হতে পারে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘জনতার মিছিল বাড়তে বাড়তে টেকনাফ থেকে যে গণজোয়ার তৈরি হবে, সেই গণস্রোতে সরকার ভেসে যেতে বাধ্য হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জনগণের ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েছেন। দেশের শান্তি ও শৃঙ্খলার স্বার্থে আমরা তা মেনে নিয়েছি।’

তিনি বলেন, ‘কিন্তু যদি ৭০ শতাংশ জনগণের গণভোটের সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার ধারাবাহিকতা অব্যাহত রাখেন, আপনাদের পরিণামও ওইসব ফ্যাসিবাদী সরকারের মতো হবে, যারা জনগণের ম্যান্ডেটকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল।’

বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘বর্তমান সরকার আমার ভয় হচ্ছে—ফ্যাসিবাদী শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ শুরু করেছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা এ দেশের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছিলেন। তিনি বলতেন উন্নয়নের গণতন্ত্র। উন্নয়নের গণতন্ত্রের নামে কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো আমি আর দামি মার্কা নির্বাচনের সরকার করে উন্নয়নের নামে মেগা প্রজেক্ট এবং মেগা দুর্নীতির মাধ্যমে আমার সোনার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন।’

সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, ‘আজকে নতুন সরকার জনগণকে ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে। আর মনে করছে, এই ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড দিয়েই তারা জনগণের ম্যান্ডেট এবং জনরায়কে কিনে ফেলতে পারবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নের গণতন্ত্র দিয়ে যেরকম বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব হয়নি, ঠিক তেমনি কার্ডের গণতন্ত্র দিয়ে যদি বাংলাদেশের মানুষের ৭০ শতাংশ জনরায়কে বিভ্রান্ত করার চেষ্টা করেন, সর্বশেষ এ দেশের মানুষ আপনাদের লাল কার্ড দেখাতে বাধ্য হবে।’

চলমান আন্দোলন প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, ‘দ্বিতীয় রাউন্ড চলছে। এই বছরের শেষ পর্যন্ত এই দ্বিতীয় রাউন্ড চলবে। আমরা বলছি, আমাদের এই আন্দোলন সরকার পতনের আন্দোলন নয়। আমাদের এই আন্দোলন জনগণের গণরায় বাস্তবায়নের আন্দোলন।’

তিনি সতর্ক করে বলেন, ‘যদি আন্দোলনের সঙ্গে সরকার বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, জনগণের ভাষা যদি শেষ পর্যন্ত সরকার বুঝতে ব্যর্থ হয়, জনগণের গণরায় বাস্তবায়নের আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে, ইনশাআল্লাহ।’

আগামী দিনের আন্দোলন ও সংগ্রামে সবাইকে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ