বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় খেলাফত ছাত্র মজলিসের সিরাত প্রতিযোগিতা ও আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সিরাতুন নবী সা. প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নববী আদর্শে শিক্ষার্থীদের আদর্শিক, সাংগঠনিক ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হুমায়ূন আহমেদ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবরার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সবাইকে রাসূল সা.-এর আদর্শে উজ্জীবিত হতে হবে এবং জীবনের সামগ্রিক ক্ষেত্রে রাসূল সা.-কে অনুসরণকে প্রাধান্য দিতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফুজ্জামান এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি মুফতি নজরুল ইসলাম রহমানী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রশিক্ষণ সম্পাদক মো. রেদওয়ান ইসলাম আলিফ।

এ সময় মো. আফান ইসলাম, মো. রিফাত হুসাইনসহ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ