নিজস্ব প্রতিবেদক
বিশ্বজয়ী হাফেজে কুরআনদের সম্মাননা অনুষ্ঠানে ইউভাল নোয়াহ হারারির লেখা ‘নেক্সাস’ (Nexus) বই উপহার দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। একই সঙ্গে সংবিধান প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্যেরও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নেতারা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক বৈঠকে এসব কথা বলেন নেতৃবৃন্দ।