নিজস্ব প্রতিবেদক
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতৃত্বে তৌহিদী জনতার সমাবেশকে ঈমান-আকিদা ও ইসলামী মূল্যবোধ রক্ষার আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
তিনি বলেন, তৎকালীন সরকারের দমন-পীড়ন ও নানা বাধা উপেক্ষা করে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর ইজ্জত এবং ইসলামের মর্যাদা রক্ষার দাবিতে তৌহিদী জনতা শাপলা চত্বরে স্বতঃস্ফূর্তভাবে সমবেত হয়েছিলেন।