বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


ময়মনসিংহে বিকেএমের দুই দিনব্যাপী তরবিয়তি সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী তরবিয়তি সফর অনুষ্ঠিত হয়েছে। ২৮ ও ২৯ অক্টোবর ঈশ্বরগঞ্জ উপজেলার শিমুলতলী মারকাজুল কুরআন মাদরাসায় এ সফর অনুষ্ঠিত হয়।

দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও আমলি প্রশিক্ষণের লক্ষ্যে আয়োজিত এ সফরে বিষয়ভিত্তিক আলোচনা, দলীয় আলোচনা, ইজতেমায়ি ও খুসুসি দাওয়াতি কার্যক্রম এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সফরে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহসভাপতি মুফতি আব্দুস সালাম, সহসভাপতি মুফতি আজিমুদ্দিন শাহ জামালী ও মুফতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম, সহসাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম ও মাওলানা মোফাজ্জল হোসাইন খান।

এ ছাড়া আলোচনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, সহপ্রশিক্ষণ সম্পাদক মুফতি নাঈমুদ্দিন, সহবাইতুলমাল সম্পাদক মুফতি রফিকুল ইসলাম এবং সহসমাজকল্যাণ সম্পাদক মুফতি ওয়ালিউল্লাহ রাহমানী। এ সময় জেলা শাখার অন্যান্য দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।

সফরে দায়িত্বশীলদের আত্মগঠন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দাওয়াতি ও আমলি কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজনের মাধ্যমে দায়িত্বশীলদের যোগ্যতা, দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ