বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

রাজধানীতে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে কেন্দ্রঘোষিত দাওয়াতি মাসের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে দাওয়াতি মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী শরীয়াহর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য। প্রচলিত ব্যবস্থায় মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও মানবতার কল্যাণে ইসলামের সুমহান আদর্শের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে। শায়খে চরমোনাই তার বক্তব্যে শরীয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দাওয়াতি মাস কেবল আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নয়; বরং মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রত্যেক দায়িত্বশীল ও কর্মীকে ব্যক্তিগত যোগাযোগ, গণসংযোগ এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দাওয়াতি কার্যক্রমকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে শায়খে চরমোনাইর হাতে শতাধিক ব্যক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। এ সময় তিনি নবাগতদের স্বাগত জানান এবং ইসলামের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা রাখার আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার বলেন, দাওয়াতি মাসের কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ড ও থানার দায়িত্বশীলদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করতে হবে। মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার পাশাপাশি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দও দাওয়াতি মাসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন এবং রাজধানীর প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সর্বস্তরের দায়িত্বশীল ও কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ