বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০ নভেম্বর শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পশ্চিম চত্বরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন। বাদ জুমা শুরু হতে যাওয়া এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংগঠনটি। এ লক্ষ্যে বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সম্মেলনের সার্বিক আয়োজন, বাস্তবায়ন ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সম্মেলন ঘিরে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ এবং দায়িত্বশীলদের মধ্যে সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সম্মেলনের সার্বিক আয়োজন ও বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

বক্তব্যে মাওলানা জালাল উদ্দিন আহমদ বলেন, দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে নিজেদের গড়ে তুলতে দায়িত্বশীলদের পড়ালেখায় এগিয়ে আসতে হবে। পাশাপাশি সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং ত্যাগের মানসিকতা লালন করতে হবে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সভাপতি পরিষদের সদস্য হাবিবুল্লাহ মিসবাহর সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা কামাল উদ্দীন।

বৈঠকে আগামী ২০ নভেম্বরের কেন্দ্রীয় সম্মেলনের সার্বিক প্রস্তুতি, আয়োজনের বিভিন্ন দিক এবং সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সম্মেলন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, দায়িত্ব বণ্টন ও সাংগঠনিক সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ