বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপির সম্মেলনে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন আইসিএপিপির (ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ) ১৩তম সাধারণ অধিবেশনের প্রথম প্ল্যানারি সেশনে অংশ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধি দল।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হোসাইন ওলিউল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি কে এম বিল্লাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজন শিকদার।

এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে পারস্পরিক যোগাযোগ, রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়, আঞ্চলিক সহযোগিতা ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আগামী ৭ ও ৮ নভেম্বর সিউলে কয়েকটি সাংগঠনিক ও দাওয়াতি সভায় অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল। এসব কর্মসূচির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দলের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরার পরিকল্পনা রয়েছে প্রতিনিধি দলের।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ