নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বরিশাল জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদে সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল নগরীর চাঁদমারী এলাকার এমসি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিà