বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

কওমি মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ছুটি শুক্রবার থেকে কার্যকর করার প্রস্তাব 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| আবদুল কাইয়ুম শেখ ||

আলহাইয়াতুল উলয়া লিলজামিয়াতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনস্থ বহু কওমি মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষা  শেষ হচ্ছে।

কওমি মাদরাসার নিয়ম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর সাধারণত এক সপ্তাহ ছুটি থাকে। এ হিসেবে স্বাভাবিক নিয়ম অনুযায়ী দেশের অধিকাংশ কওমি মাদরাসা আগামীকাল বন্ধ হওয়ার কথা।

এদিকে বিরোধীদল বিএনপিসহ গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলোর ডাকে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ চলছে।

এ অবস্থায় মাদরাসার দায়িত্বশীলদের উচিত হবে বৃহস্পতিবার মাদরাসা খোলা রেখে ছাত্রদের বের হতে না দিয়ে পরীক্ষা পরবর্তী ছুটি শুক্রবার থেকে কার্যকর করা। অন্যথায় বাড়িগামী ছাত্রদের বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

আশাকরি, মাদরাসার ছাত্ররা বৃহস্পতিবার মাদরাসা থেকে বের না হয়ে পরদিন শুক্রবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। এতে নিরাপত্তা বজায় থাকার সঙ্গে সঙ্গে বিপদাপদের ঝুঁকিও কমবে ইনশাআল্লাহ। শুক্রবার সকাল সকাল বাড়ি যেতে পারলে ভালো।

মহান আল্লাহ সকলকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ