বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

নিজ স্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন : হান্নান মাসউদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল হান্নান মাসউদ বলেছে, ‘বহুবার বলেছি ঐক্য বিনষ্ট করবেন না, উপরন্তু শুধু দেখেছি স্বেচ্ছাচারিতা আর অহংকার। নিজ স্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন।’

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

এনসিপির এ নেতা বলেন, ‘বারবার অপ্রিয় কথাগুলো বলায় সব ক্ষেত্রেই হয়েছি কোণঠাসা।

প্রত্যেককেই হিসাব দিতে হবে, জুলাইয়ের হিসাব। মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি বহুবার, জুলাইয়েও হয়েছি এখনো হচ্ছি।’
 
তিনি বলেন, ‘যে মিডিয়া শেখ হাসিনাকে দানব বানাল তার সংস্কার কতদূর মি. মহোদয়! ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরিতে কয়টা নতুন মিডিয়া যাত্রা করল গত ৯ মাসে? কিংবা পুরনো কয়টা মিডিয়া ফ্যাসিবাদবিরোধী বয়ান তৈরিতে কাজ করছে? কয়টা মিডিয়া আওয়ামী আমলের দুর্নীতি, গুম-খুন, কিংবা সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ে নিয়মিত রিপোর্ট করছে?’

‘কিন্তু ঠিকই আসিফ মাহমুদ, কিংবা মাহফুজ, হাসনাত কিংবা হান্নান সবাইকেই টার্গেট করা হয়েছে। আপনারা যেভাবেই উপস্থাপন করেন না কেন দেশের পুনঃক্রান্তিলগ্নে গুলির সামনে দাঁড়ানো প্রথম সারিতে খুঁজে নিয়েন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ