বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

শাইখ যাকারিয়ায় ইসলাহী ইজতিমা কাল 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ঢাকার শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের স্থায়ী ক্যাম্পাস, নামাপাড়া, কাওলা, দক্ষিণখানে আয়োজন করা হয়েছে মাসিক ইসলাহী ইজতিমা।

আগামী ১৬ মে ২০২৫, শুক্রবার, বাদ আসর থেকে শুরু হতে যাওয়া এই দ্বীনি মাহফিলে নসিহত পেশ করবেন শাইখুল হাদীস, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ। তিনি হযরত ওয়ালা হারদুয়ী রহ. ও পীর যুলফিকার আহমদ নকশবন্দী দা.বা.-এর খলীফা।

ইজতিমা সর্বসাধারণের জন্য উন্মুক্ত, এবং আয়োজক কর্তৃপক্ষ সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনকে এতে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে। 

মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, এই  ইসলাহী ইজতিমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ আসেন। ইজতিমা সফল করতে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সকল ধর্মপ্রাণ ভাইদের আমন্ত্রণ জানিয়েছেন।

যাতায়াত:
ঢাকার যে কোন স্থান থেকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের পূর্ব দিকে, কাওলার রেল লাইন পার হয়ে কাওলা নামাপাড়া, ল্যাম্পস আইডিয়াল স্কুলের দক্ষিণ পাশে (দূরত্ব ২০০ গজ)।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ