বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ ও শায়খ আহমাদুল্লাহর বিনয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
শায়খ আহমাদুল্লাহ, সাব্বির জাদিদ

|| সাব্বির জাদিদ ||

সমন্বয়কদের তরফ থেকে শায়খ আহমাদুল্লাহর কাছে ফোন আসে গতকাল (৭ আগস্ট) দুপুরে। তারা শায়খকে আলেম সমাজের তরফ থেকে নতুন সরকারের উপদেষ্টা বানাতে চান।

আমি তখন শায়খের সামনে বসা। একটা বিষয় নিয়ে আলাপ করছিলাম।

ফোনের এপাশ থেকে শায়খ বিনয়ের সাথে রাষ্ট্র পরিচালনায় নিজের অযোগ্যতার কথা বললেন এবং অনাগ্রহ প্রকাশ করলেন। তারপর আলেমদের ভেতর থেকে বেশ কয়েকজনের নাম প্রস্তাব করলেন। প্রস্তাবিতদের অন্যতম ছিলেন ড. আ ফ ম খালিদ হোসেন।

এরপর প্রস্তাবিত আলেমদের শিক্ষা, যোগ্যতা, বয়স ও কর্মজীবন নিয়ে কতক্ষণ আলাপ করলেন।

শেষে ড. আ ফ ম খালিদ হোসেনের ব্যাপারেই জোরালো মত দিলেন শায়খ। আলহামদুলিল্লাহ, ড. আ ফ ম খালিদ হোসেন আজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একজন হওয়ার অফার নিশ্চয় অনেক আকর্ষণীয়। শায়খ আহমাদুল্লাহ সেই আকর্ষণকে জয় করতে পেরেছেন।

এই ক্ষমতাচর্চা ও আত্মপ্রচারের কালে শায়খ আহমাদুল্লাহর এই বিনয়, দূরদর্শিতা এবং অপরকে অগ্রাধিকার দেয়ার মানসিকতা উদাহরণ হয়ে থাকবে নিশ্চয়ই।

শায়খের জন্য শ্রদ্ধা ও দোয়া—মহান আল্লাহ তার সম্মানকে আরো বৃদ্ধি করুন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ