বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

কওমি স্বীকৃতি ইস্যুতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে আওয়ার ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার স্বীকৃতির বাস্তবায়ন বিষয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। প্রতিযোগিতাটি আগামী ২৬ জুন বৃহস্পতিবার  সন্ধ্যা ৭ টায় আওয়ার ইসলাম স্টুডিওতে অনুষ্ঠিত হবে।

এই আয়োজনকে কেন্দ্র করে আজ বুধবার (৪ জুন) বাদ আসর আওয়ার ইসলাম কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন—ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, চৌধুরীপাড়ার শেখ জুনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনায়েত কবির এবং আলেম লেখক আবুল ফাতাহ কাসেমী।

বৈঠকে কবি মুনীরুল ইসলাম প্রতিযোগীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আমরা অনুশীলনের জন্য এই আয়োজন করেছি। আমাদের প্রতিভার বিকাশ হবে।

তবে যুক্তি উপস্থাপন করতে গিয়ে যেন কেউ আকাবির আসলাফদের শানে সম্মানজনক শব্দ ব্যবহার করবো। 

আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, ‘এই বিতর্ক প্রতিযোগিতা শুধু সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত। আমরা কোনো বিজয়ী ঘোষণা করব না—বিজয়ী নির্ধারণ করবেন দর্শকরা।’

তিনি প্রতিযোগীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এখনো ছাত্র। বিতর্কে জিততে গিয়ে কোনো পক্ষ-বিপক্ষের মুরব্বিদের সম্পর্কে অশোভন শব্দ ব্যবহার করবেন না। এতে ছাত্রজীবনে নেতিবাচক প্রভাব পড়বে।’

প্রস্তুতি বৈঠকে উপস্থিত প্রতিযোগীদের মধ্যে ছিলেন—ফয়জুল্লাহ ফুয়াদ, কাজী যিমাম আহমাদ, ফেরদৌস ইসলাম, জুনাঈদ আহমদ, মুজাহিদুল ইসলাম, লোকমান হাদী, আসলাম বিন আব্দুল হক, নাঈমুল হাসান ও রহমত উল্লাহ এহসান সাজিদ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ