বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


সেবার মান উন্নত করতে যে ব্যবস্থা নিল বিটিসিএল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

সারা দেশে শহরাঞ্চল থেকে মাঠপর্যায় পর্যন্ত গ্রাহকদের উন্নত সেবা সরবরাহ করতে ‘র‌্যাপিড রেসপন্স টিম’ গঠন করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এর আওতায় গ্রাহকরা ইন্টারনেট সংক্রান্ত বিষয়ে সার্বক্ষণিক সেবা নিতে পারবেন। এই টিমের সদস্যরা সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘণ্টা যেকোন প্রয়োজনে সাড়া দেবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিটিসিএলের ওয়েব সাইটে এলাকাভিত্তিক র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য বিটিসিএল এই র‌্যাপিড রেসপন্স টিম ও ২৪/৭ সেবা চালু করা করেছে। এছাড়া সংস্থাটির উন্নততর নেটওয়ার্ক অপারেশন সেন্টারের (এনওসি) মাধ্যমে গ্রাহকসেবা কার্যক্রমকে আরও দ্রুততর করা হচ্ছে বলেও জানানো হয়।

‘র‌্যাপিড রেসপন্স টিম’ কে সাজানো হয়েছে সারা দেশকে সাতটি অঞ্চলে বিভক্ত করে। য