বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


কী-বোর্ডের কিছু শর্টকাট, জানা থাকলে বাড়বে কাজের গতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কাজ করার সময় মাউসের ক্লিক বা ড্র্যাগ করার ঝামেলা অনেকাংশে কমানো সম্ভব, যদি কিছু শর্টকাট নিয়ম জানা থাকে। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হয়, তেমনি কাজ করতেও আনন্দ পাওয়া যায়। আজ জেনে নেওয়া যাক এমন কিছু শর্টকাট সম্পর্কে—

উইন্ডোতে থাকা কোনো একটি ট্যাব আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভুল করে কিংবা কোনোভাবে চাপ লেগে সেটা ক্লোজ হয়ে গেলে চিন্তা নেই, ক্লোজ করা ট্যাব ফিরে পেতে আপনাকে কন্ট্রোল (কিংবা ম্যাকের ক্ষেত্রে ‘কমান্ড’)+শিফট+টি (T) চাপতে হবে। তবে এক্ষেত্রে সর্বশেষ যে ট্যাবটি ক্লোজ করা হয়েছে সেটি ফিরে আসবে। আর পরপর এগুলো চাপতে থাকলে ক্লোজ হওয়া সব ট্যাব একে একে আসতে থাকবে।

এবার ধরে নিন, আপনি শুধু স্ক্রিনের একটি নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নিতে চান। উইন্ডোজ কিংবা ম্যাকে আপনি খুব সহজেই এটা করতে পারবেন। ম্যাকের ক্ষেত্রে কমান্ড+শিফট+৪ চাপুন। তারপর যে জায়গাটির আপনি স্ক্রিনশট নিতে চান সেটা এখানে ড্র্যাগ করুন। হয়ে যাবে আপনার স্ক্রিনশট। আর উইন্ডোজের ক্ষেত্রে: এই কাজটি করার জন্য আপনাকে স্টার্ট অপশনে যাওয়ার পর স্নিপিং টুলে (Snipping Tool) প্রবেশ করতে হবে।