বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


ফেসবুক-ইউটিউব, গুগল বন্ধ রেখে যেভাবে প্রযুক্তির সম্রাট হয়ে যাচ্ছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভাবুন তো একবার—একটা দেশ, যেখানে নেই Facebook, নেই Google, নেই YouTube, নেই WhatsApp। কিন্তু তারপরও তারা পিছিয়ে নেই একটুও। বরং প্রযুক্তির দুনিয়ায় তারাই এখন নেতৃত্ব দিচ্ছে।
 
আজকের বিশ্বে Google ছাড়া কিছু খোঁজার কথা ভাবা যায় না, Facebook ছাড়া অনেকের দিন শুরুই হয় না, আর YouTube ছাড়া যেন এক ঘণ্টাও চলে না। এই বাস্তবতায় দাঁড়িয়ে, এমন একটি দেশ—যে এসব জনপ্রিয় প্ল্যাটফর্মকে একরকম অবজ্ঞা করে নিজের ডিজিটাল সাম্রাজ্য গড়ে তুলেছে—তার নাম চীন।


চীনের এই প্রযুক্তিগত উত্থান আসলে শুধুই উন্নয়নের গল্প নয়, বরং এটি তথ্যযুদ্ধে একটি নীরব বিপ্লব। আধুনিক দুনিয়ায় যুদ্ধ আর শুধু বুলেট আর বোমার নয়—এখনকার লড়াই তথ্য দখলের, মগজ দখলের। আর এই যুদ্ধে চীন বাজি রেখেছে নিজের পক্ষেই।

চীন অনেক আগেই বুঝে গেছে, যে জাতি নিজের নাগরিকদের তথ্য অন্য দেশের কোম্পানির হাতে তুলে দেয়, তারা একদিন সবকিছু হারায়। সেই উপলব্ধি থেকেই তারা বন্ধ করে দিয়েছে Google, Facebook, YouTube, WhatsApp, Instagram এমনকি Microsoft-এর Bing সাà