বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

প্রতিবন্ধীদের মাঝে এহইয়াহউস সুন্নাহ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ সম্পন্ন হয়েছে। ৪ জানুয়ারি শনিবার উপজেলার ভূজপুর জামিয়া আবু বকর ছিদ্দিক (রা.) আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ২৫ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

ঐতিহ্যবাহী সামাজিক ও সেবামূলক দাতা সংস্থা বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন আয়োজনটি করে থাকেন। অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি কুয়েত থেকে আগত শায়খ আহমদ হাসান আল গাল্লাফ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী  বলেন, "এটি আমাদের ধারাবাহিক কাজের একটি অংশ। অভাবগ্রস্ত মানুষের পাশে অত্র ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করছে।  এলাকা সমৃদ্ধশালী হলেই একদিন পুরো দেশ সমৃদ্ধ হবে। আমাদের প্রত্যেকেরই উচিত এভাবে গরীব দুঃখী মানুষের কল্যাণে এগিয়ে আসা। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রক্ল্প লোকজনের উপকারে আসবে।

উল্লেখ্য, এহইয়াহউস সুন্নাহ ফাউন্ডেশন ইতিপূর্বে শত শত মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা, সহস্রাধিক গভীর নলকূপ স্থাপন, বিনামূল্যে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেছেন। বন্যা ও করোনাকালীন দুঃসময়েও মানুষের পাশে দাড়িয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কার্যক্রমের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ