ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলায় আহত এক হাজার ফিলিস্তিনি নাগরিককে ঢাকায় এনে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামী দুই-এক দিনের মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) আল মারকাজুল ইসলামীর তথ্য বিভাগের তথ্য প্রযুক্তি কর্মকর্তা নাজমুল হাসান জানান, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অনুমতি দিলে আগামী মাসের প্রথম সপ্তাহে আহতদের নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে ফিলিস্তিনের গর্ভবতী মা, আহত শিশু, বয়স্ক এবং যাদের দীর্ঘমেয়াদে চিকিৎসা দরকার তাদের আনতে প্রাধান্য দেওয়া হবে। যেসব আহত নিজে থেকে চলাফেরা করতে অক্ষম তাদের সহায়তায় একজন অ্যাটেনডেন্ট আনার সুযোগ দেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, এ বিষয়ে বেসরকারি শমরিতা হাসপাতালের পরিচালক ও আল মারকাজুল ইসলামà