শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

সারাদেশে সহস্রাধিক পশু কোরবানি করল আস-সুন্নাহ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে আস-সুন্নাহ ফাউন্ডেশন এ বছর সারাদেশে মোট ১০২৩টি গরু ও ছাগল কোরবানি করেছে। বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহর নেতৃত্বাধীন এ সংস্থাটি দেশের বিভিন্ন অঞ্চলে গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কাজ করছে নিবেদিতভাবে।

শনিবার (৭ জুন) দুপুরে শায়খ আহমাদুল্লাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলেন- ‘আল্লাহর অশেষ অনুগ্রহে এ বছর সারা দেশে ১০২৩টি গরু ও ছাগল কোরবানি করল আস-সুন্নাহ ফাউন্ডেশন। যারা আমাদের ওপর আস্থা রেখে কোরবানির আমানত অর্পণ করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

প্রতিটি কোরবানির পশুর জন্য আলাদা প্রোফাইল তৈরি করা হয়েছে। যার পক্ষ থেকে কোরবানি বাস্তবায়ন করা হয়েছে, তাকে ট্র্যাকিং ক্লু পাঠানো হয়েছে। এর মাধ্যমে ডোনার নিজে জানতে পারবেন তার কোরবানি কোথায়, কখন এবং কীভাবে বাস্তবায়ন হয়েছে।

এছাড়া আজ থেকেই প্রত্যেক পশুর গোশত বণ্টন সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট ডোনারদের কাছে।

বার্তার শুরুতে শায়খ আহমাদুল্লাহ ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। শেষে তিনি বলেন, ‘মহান আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করুন। নির্মল ধারায় সিক্ত হোক আমাদের সবার কোরবানি।’

আস-সুন্নাহ ফাউন্ডেশন বিগত বছরগুলোতেও ঈদুল আজহার সময় ব্যাপক কোরবানি কার্যক্রম বাস্তবায়ন করেছে। এসব কোরবানির গোশত দেশের দুর্গম, গরিব ও প্রান্তিক অঞ্চলের হাজার হাজার মানুষের মাঝে বিতরণ করা হয়। ২০২৫ সালেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আগেভাগেই পরিকল্পিতভাবে বাস্তবায়ন শুরু করে ফাউন্ডেশনটি।

গোশত বিতরণ থেকে শুরু করে রিপোর্ট পাঠানো পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই উদ্যোগে স্বেচ্ছাসেবক, স্থানীয় প্রতিনিধিসহ শতাধিক ব্যক্তি অংশ নিয়েছেন বলে জানা গেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ