|| মুফতি এনায়েতুল্লাহ্ ||
মৃত্যু মানবজীবনের স্বাভাবিক পরিসমাপ্তির এক কুদরতি প্রক্রিয়া। মানুষ মরণশীল। 'জন্মিলে মরিতে হবে' এটা চিরন্তন সত্যকথা। তারপরও কিছু মানুষের মৃত্যু সমাজকে ভাবিয়ে তোলে। হারানোর বেদনা, কষ্ট ও শূন্যতাকে জাগিয়ে তোলে। নতুন করে ভাবতে শেখায় এ জগৎ-সংসার ও সমাজ নিয়ে। মৃত্যুর কোনো পরিবর্তন নেই। নেই কোন রদবদল। তথাপি মাঝে মাঝে এমনি অকস্মাৎ কারো কারো মৃত্যু এসে যায় যে, তা চোখের সামনে ঘটতে দেখেও বিশ্বাস করা যায় না। বাস্তবিক মৃত্যু হলেও মন তা বাস্তব বলে গ্রহণ করতে রাজি হয় না।
আলোচ্য নিবন্ধে আজ আমরা এমনই এক মহা মনীষীর জীবনালেখ্য নিয়ে আলোচনা করব, যিনি খুব কম সময়ে খ্যাতির শীর্ষে নিজকে আসীন করেছিলেন। আপন মেধা, প্রজ্ঞা, সমাজসেবা, ব্যক্তিত্ব ও সাধনার মাধ্যমে ঈর্ষণীয়ভাবে। তিনি হলেন মাওলানা ইসহাক ফরিদী রহ.।
৬ই জুন। সোমবার। ভোর পাঁচটার দিকে বন্ধু মাওলানা আবু বকর সিদ্দীকের à