মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা

২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয়টি দেশের মধ্যে রেলপথে যাতায়াতের সুযোগ তৈরি হতে যাচ্ছে। ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানকে যুক্ত করা জিসিসি রেলওয়ের চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।

এই রেলপথ চালু হলে ছয় দেশের বাসিন্দারা ট্রেনে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারবেন। বিশেষ করে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে আগ্রহীদের জন্য এটি নতুন সুযোগ তৈরি করবে। উপসাগরীয় দেশগুলো থেকে সৌদি আরবে পৌঁছানোর পর যাত্রীরা দেশটির অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থা ব্যবহার করে মক্কা ও মদিনায় যেতে পারবেন। এ ক্ষেত্রে হারামাইন হাইস্পিড রেলওয়েও ব্যবহার করা যাবে।

প্রকল্পটি চালু হলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থা আরও সহজ ও সমন্বিত হবে। পাশাপাশি ওমরাহযাত্রীদের যাতায়াতেও নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ