মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসার শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে কিতাব দেবে মাকতাবাতুল ইসলাম জামিয়া আশরাফিয়ার অগ্নিকাণ্ডে ব্যথিত আমিরে মজলিস, জানালেন সমবেদনা অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার

জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মাদরাসা কর্তৃপক্ষের প্রতি সমবেদনা জানান।

এ সময় তিনি আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের পরিবার, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

অগ্নিকাণ্ডে মাদরাসার দ্বিতীয় তলায় অবস্থিত মাকতাবা (পাঠাগার) ও ইফতা বিভাগ সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান তিনি। এতে প্রায় কোটি টাকা মূল্যের অসংখ্য দুর্লভ ও মূল্যবান দ্বীনি কিতাব নষ্ট হয়েছে। কিতাব ও অবকাঠামোর এই ক্ষতিকে শুধু বস্তুগত ক্ষতি নয়, বরং দ্বীনি ইলমের অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন তিনি।

আল্লামা সাজিদুর রহমান বলেন, ‘মাদরাসার কিতাব ও ভবনের এই ক্ষয়ক্ষতি অত্যন্ত হৃদয়বিদারক। এটি গোটা দ্বীনি অঙ্গনের জন্য এক বিশাল ক্ষতি। মহান আল্লাহ তাআলা মাদরাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে এই কঠিন বিপদে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।’

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নিরূপণে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম চলছে বলে তাঁরা জানতে পেরেছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ত্রাণবিষয়ক সম্পাদক ও তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, তাকওয়া ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা মাহফুজ, মাওলানা খালেদ বিন সাজিদ, মাওলানা এহসান সিরাজসহ বিশিষ্ট আলেমরা।

এ সময় মাওলানা গাজী ইয়াকুব বলেন, ‘আমরা সকাল থেকে বার্ন ইউনিটে অবস্থান করছি। শিক্ষার্থীদের সকালের নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা করেছি। বিকেলের নাশতারও ব্যবস্থা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আহত ৭৭ জনের মধ্যে অধিকাংশই আশঙ্কামুক্ত। আমরা সাধ্যমতো সহযোগিতা নিয়ে তাঁদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসার পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও ইফতা বিভাগ ক্ষতিগ্রস্ত হয়। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৭ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে যান। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয় এবং একজনকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ