বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামে বিনামূল্যে হাদিস ও ইসলামি গ্রন্থ মুখস্থকরণ কোর্সের ঘোষণা ‘কলরবের প্রতিটি সুরে আজও জীবন্ত উস্তাদ আজাদ’ ‘উম্মাহর বহুমাত্রিক প্রয়োজন পূরণে আলেমদের ভূমিকা রাখতে হবে’ খুলনায় নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববিতে খুতবা দেবেন যে দুই শায়খ ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তির ১৪ দফা ছাত্র জমিয়ত বাংলাদেশ: ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অনুমোদন মসজিদে নববিতে আপনিও সংগ্রহ করতে পারেন বিনামূল্যে কুরআন  ইসলামাবাদে সমাঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান

ছাত্র জমিয়ত বাংলাদেশ: ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অনুমোদন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সদস্য সংগ্রহ ও কাউন্সিল বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। অনুমোদিত এ কমিটি পরবর্তী কাউন্সিল পর্যন্ত মহানগর দক্ষিণ ছাত্র জমিয়তের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বুধবার (১৭ জুন) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী এবং সেক্রেটারি জেনারেল সাআদ বিন জাকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়।

সূত্রে জানা যায়, কমিটিতে সাইফ বিন জামালকে আহ্বায়ক, যোবায়ের বিন আরিফ, শহিদ আদনান ও তোফায়েল আহমদকে যুগ্ম আহ্বায়ক এবং সাবির বিন জুবেরকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সুলতানুর রহমান, কবির আহমদ সাবির, নুরুল হাসান, মঞ্জুর উদ্দিন, ইসমাইল, ইমরান হোসাইন, শাহাদাত হোসাইন সুলতান, আকিকুল্লাহ, ওমর ফারুক ও নোমান আহমদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাউন্সিল অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আহ্বায়ক কমিটি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র জমিয়তের নিয়মতান্ত্রিক সকল কার্যক্রম পরিচালনা করবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ