নিজস্ব প্রতিবেদক
ইসলামি ধারার শীর্ষ অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম আয়োজিত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬-এর প্রাথমিক ফল প্রকাশ করা হয়েছে। এতে পুরস্কারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৭৫ জন প্রতিযোগী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে প্রতিযোগিতার প্রাথমিক ফল প্রকাশ করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, নির্বাচিত ৭৫ জনের মধ্য থেকে কে কোন পুরস্কার পাচ্ছেন, তাদের প্রাপ্ত নম্বর ও মেধাক্রম আগামী ১৯ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হব