বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হামাসের পরিচর্যা ও সেবায় উচ্ছসিত ইসরায়েলি বন্দীরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| জহিরুল ইসলাম ||

গতকাল সোমবার (১৬ অক্টোবর) হা মা স আন্দোলনের সামরিক শাখা ‘ইজ্জুদ্দীন আল কাস্যাম ব্রিগেড’ইসরায়েলি বন্দীদের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় যে, একজন বন্দীর ডান হাতে বড় ধরণের অপারেশন করা হয়েছে। হা মা সের সৈন্যরা তার হাতে ব্যান্ডেজ মুড়িয়ে দিচ্ছেন।

ভিডিওটিতে ইস রা য়েলি লোকটি নিজের পরিচয় তুলে ধরে বলেন, তার বয়স ২১ বছর। হা মা স সৈন্যদের সেবা আর আচরণে মুগ্ধ হয়ে ওই বন্দী বলেন, তারা আমাকে পরিপূর্ণ সেবা দিয়ে যাচ্ছেন। আমার হাতে দীর্ঘ তিন ঘণ্টা সময় ব্যয় করে অপারেশন করেছেন। আমার যথোপযুক্ত পরিচর্যা ও ঔষধপত্রের ব্যবস্থা করেছেন। দখলদার ইসরায়েল বাহিনী যখন গাজার হাসপালগুলো বন্ধ করে দিয়েছে,  রোগীদের ওপর হামলা চালাচ্ছে, নিষ্পাপ শিশুদের রাইফেলের টার্গেট বানাচ্ছে, ঠিক সেই মুহূর্তে প্রতিপক্ষ হা মা স সৈন্যদের এমন অনুপম আচরণে বিস্ময়াভিভূত হয়েছে গোটা দুনিয়া।