মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মাওলানা জুনায়েদ আল হাবীবের পাশে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হয়েছেন মাওলানা জুনায়েদ আল হাবীব। বিএনপি এবার দলটিকে যে কয়টি আসনে ছাড় দিয়েছে এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনও রয়েছে। জেলার শীর্ষ আলেমরা আনুষ্ঠানিকভাবে মাওলানা জুনায়েদ আল হাবীবের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়। বেলা ১১টায় দারুল আরকাম মাদরাসা এবং দুপুর ১টায় জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ায় বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।

সকালে দারুল আরকাম মাদরাসায় অনুষ্ঠিত বৈঠকে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেম, দারুল আরকাম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমানের সঙ্গে জেলার বিভিন্ন স্তরের উলামায়ে কেরাম সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের প্রার্থী ইস্যুতে অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় বক্তব্য দেন।

আল্লামা শায়খ সাজিদুর রহমান বলেন, আমাকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসন থেকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তা প্রত্যাখ্যান করেছি। সেখানে মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করবেন। মাওলানা জুনায়েদ আল হাবিব এমপি হওয়া মানে আমিই এমপি হওয়া।’

তিনি আরও বলেন, নির্বাচনে আমাদের প্রার্থী আর কেউ নন, তিনিই আমাদের একমাত্র প্রার্থী। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ বিষয়ে মুফতী মোবারকুল্লাহ সাহেব ও আমার অবস্থান অভিন্ন।

এরপর দুপুর ১টায় জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত বৈঠকে একই বক্তব্যের প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির মুহতামিম ও শীর্ষ মুরব্বি মাওলানা মোবারক উল্লাহ। তিনি বলেন, আমারও বক্তব্য একটাই। নমিনেশন পাওয়ার আগেই আমি বিষয়টি স্পষ্ট করে বলেছিলাম। এখন যেহেতু নমিনেশন চূড়ান্ত হয়েছে, সুতরাং ষোলো আনা সবাইকে মিলেই কাজ করতে হবে।

এ দুই বৈঠকে শীর্ষ আলেমদের সুস্পষ্ট ও ঐক্যবদ্ধ ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনে প্রার্থী ইস্যুতে সব ধরনের অনিশ্চয়তার অবসান হয়েছে বলে মনে করছেন, রাজনৈতিক ও ধর্মীয় মহলের নেতৃবৃন্দ। তারা ব্যক্তিগত মতভেদ ভুলে মাওলানা জুনায়েদ আল হাবীবকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- মাওলানা আলী আজম কাসেমী, মুফতী মারুফ কাসেমী, মাওলানা আবু বকর, মাওলানা এহসানুল্লাহ, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা ইউসুফ ভূঁইয়া, মাওলানা কাউসার মোল্লা, মাওলানা জাকারিয়া খাঁন, মাওলানা রাকিবুল ইসলাম তাজ, মাওলানা জুনাঈদ কাসেমী, মাওলানা বিল্লাল হোসাইন, মাওলানা খালেদ সিরাজী, মাওলানা রহমতুল্লাহ কাসেমীসহ জেলার প্রখ্যাত উলামায়ে কেরামগণ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ