মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইসরায়েলি হামলা: গাজাতে প্রতি ১৫ মিনিটে একজন শিশুর মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

টানা ১২ দিন ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় অন্তত ১ হাজার শিশু নিহত হয়েছে, যা কিনা নিহতের মোট সংখ্যার এক তৃতীয়াংশ। এমন তথ্য জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।

গাজায় এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় তিন সহস্রাধিক মানুষ নিহত হয়েছে।  এসব হামলায় এক হাজার শিশু নিহত হয়েছে দাবি করে সেভ দ্য চিলড্রেন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। সেভ দ্য চিলড্রেনের মতে, প্রতি ১৫ মিনিটে সেখানে ইসরায়েলি বোমা হামলায় একটি শিশু মারা যাচ্ছে।

এর আগে গাজায় আসন্ন খাবার পানি সংকট নিয়ে সতর্ক করেছে ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ। সংস্থাটি বলেছে, মানুষ, বিশেষ করে ছোট শিশুরা, শিগগিরই পানিশূন্যতার কারণে মারা যেতে শুরু করবে।


ফিলিস্তিনে সেভ দ্য চিলড্রেনসের পরিচালক জেসন লি বলেছেন, গাজার শিশুদের জন্য পানি ও সময় ফুরিয়ে যাচ্ছে।  যুদ্ধ বন্ধ কিংবা যুদ্ধবিরতি না হলে হাজার হাজার শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়বে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এ সময় গাজা উপত্যকায় অন্তত ৮৪ হাজার অন্তঃসত্ত্বা নারী রয়েছে। গাজায় চলমান অবরোধ ও অব্যহত হামলায় ব্যাপক ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছেন তারা। জরুরি ভিত্তিতে এই সন্তান সম্ভবা নারীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে অনেক প্রাণহানি ঘটার শঙ্কা রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ