সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

গাজায় ইসরায়েলি হামলা নিয়ে যা বললেন শায়খ সুদাইস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে বর্বরাচিত হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এমন জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস। দখলদার রাষ্ট্রটির এই হামলাকে ‘ধর্মীয় মূল্যবোধ, মানবিক আচরণ ও আন্তর্জাতিক নীতিমালার ভয়াবহ লঙ্ঘণের শামিল’ বলে অভিহিত করেছেন শায়খ সুদাইস।

বুধবার (১৮ অক্টোবর) প্রকাশিত বিবৃতিতে তিনি এই হামলার নিন্দা জানান। 

বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, ‘ফিলিস্তিন ভূখণ্ডে সাধারণ মানুষকে হামলার লক্ষ্যবস্তু বানানো আসমানি ধর্মগুলো অনুমোদন দেয় না। কারণ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সব আসমানি ধর্ম প্রতিশ্রুতিবদ্ধ’।

এ ধরনের কার্যক্রম শান্তি প্রতিষ্ঠায় সহায়ক মানবিক আচরণের পরিপন্থী। ইসরায়েলের এ ধরনের নৃসংশ হামলা মুসলিম জাতির অনুভূতিকে স্পষ্টভাবে উস্কানি দà