সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

বিধ্বস্ত গাজায় ত্রাণ পাঠাচ্ছে ভারত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েল-হামাস যুদ্ধ বাড়তে থাকায় ভারত ফিলিস্তিনে মানবিক সাহায্য পাঠিয়েছে। ফিলিস্তিনের জনগণের জন্য প্রায় ৬.৫ টন চিকিৎসা সহায়তা এবং ৩২ টন দুর্যোগ ত্রাণ সামগ্রী নিয়ে একটি আইএএফ সি-১৭ (IAF C-17) ফ্লাইট মিশরের এল-আরিশ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) দেশটির গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, সামগ্রীর মধ্যে প্রয়োজনীয় ওষুধ, অস্ত্রোপচারের জিনিসপত্র, তাঁবু, ঘুমের ব্যাগ, টারপলিন, স্যানিটারি ইউটিলিটি, জল বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার (২১ অক্টোবর) মিশর-গাজা সীমান্তের রাফাহ ক্রসিং দিয়ে মানবিক সহায়তাকারী ২০টি ট্রাক খাদ্য, পানি ও ওষুধ নিয়ে গাজায় প্রবেশ করেছে। তবে, ত্রাণসামগ্রীতে খাবার আর ওষুধ থাকলেও কোনো প্রকার জ্বালানি-সরঞ্জামাদি পাঠানো হয়নি।

সুত্র: এনডিটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ