সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

হামাসের হাতে বন্দিদের তথ্য প্রকাশ করল ইসরায়েল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে ২২২ বন্দির তথ্য প্রকাশ করলো ইসরায়েল।

ইসরায়েলের শীর্ষ সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বন্দিদের মুক্তি দিতে এবং তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য আমরা সব পদ্ধতি অবলম্বন করবো।
এর আগে জিম্মি দুই মার্কিন নাগরিক মা-মেয়েকে মুক্তি দিয়েছে হামাস। তারা হলেন- জুডিথ তাই রানান এবং তার ১৭ বছর বয়সী মেয়ে নাতালি রানান।

প্রথমে তাদেরকে রেডক্রসের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে তাদেরকে নেওয়া হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হেফাজতে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালিয়ে ১৪০০ এর বেশি মানুষকে হত্যা এবং দুই শতাধিক মানুষকে ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এরপর থেকেই বন্দি মুক্তির বিষয়ে কাতারের মধ্যস্থতায় হামাসের সঙ্গে আলোচনা চলছে।

সূত্র: আল জাজিরা,

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ