বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তাইওয়ানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এবার তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৭টা ৫ মিনিটে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং দেশটির সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন অনুসারে সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়।

তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

নিউজ এজেন্সি ফোকাস তাইওয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রে। তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টি হলের প্রায় ১২০.২ কিলোমিটার পূর্বে, ৫.৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে রাজধানী তাইপেইয়ের ভবনগুলো কেঁপে উঠে। ভূমিকম্পের জেরে মেট্রো পরিষেবার ট্রেনগুলো ধীর হয়ে যায় তবে পরে সেই পরিষেবা বেশ দ্রুত স্বাভাবিক হয়ে যায় বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রসঙ্গত, দু’টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। যে কারণে এই মাত্রার কিছু ভূমিকম্প সেখানে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। যদিও ভূমিকম্পের গভীরতা এবং আঘাত হানার স্থানের ওপর এর ভয়াবহতা নির্ভর করে।

এর আগে, গত বছরের অক্টোবরে তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান শহরে সাড়ে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় সেই সময় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল।

এছাড়া দর্শনীয় পর্যটন কেন্দ্র হুয়ালিয়েনে ২০১৮ সালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পে অন্তত ১৭ জনের প্রাণহানি এবং আরও প্রায় ৩০০ জন আহত হয়েছিলেন।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ