সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

গাজায় হামলা: মর্গে জায়গা নেই, মৃতদেহ রাখতে হচ্ছে তাবুতে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মর্গে জায়গা নেই, মৃতদেহ রাখতে তাবু করা হচ্ছে হাসপাতালের আঙ্গিনায়
গাজার হাসপাতালগুলোর মর্গে মৃতদেহ রাখার জায়গা নেই। মৃতদেহ রাখার জন্য অবরুদ্ধ শহরটির হাসপাতালগুলোর আঙ্গিনায় তাবু তৈরি করা হয়েছে। মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। নির্বিচার বোমা হামলায় গাজায় নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে অন্তত দুই হাজার শিশু। সোমবার রাতভর ইসরায়েলি বোমা হামলায় ১৪০ জন নিহত হয়েছে।

আল-জাজিরার স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, গাজার সবচেয়ে বড় হাসপাতাল হচ্ছে আল-শিফা। ইসরায়েলি বোমাবর্ষণের সাথে সাথে ছিটমহলজুড়ে হতাহতের সংখ্যা বাড়ছে। এর ফলে হাসপাতালে আনা আহতদের সংখ্যা প্রতিমুহূর্তে বাড়ছে। মৃতদেহ সংরক্ষণের জন্য আল-শিফা হাসপাতালের মর্গে জায়গা নেই। তাই মৃতদেহ রাখার জন্য হাসপাতালের আঙ্গিনায় তাবু তৈরি করা হয়েছে। 

গাজায় ইসরায়েল যে ধরনের অস্ত্র ব্যবহার করছে তা পরীক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ত্বক গলে গেছে। এসব আঘাতের চিকিৎসার জন্য তাদের কাছে কোনো ওষুধ নেই।

সুত্র: আল-জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ