সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

লেবানন থেকে দূতাবাসকর্মীদের সরিয়ে নিল সৌদি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

লেবাননের দূতাবাস থেকে অফিস স্টাফ ও কূটনীতিকদের পরিবার-পরিজনকে দেশে ফিরিয়ে নিয়েছে সৌদি সরকার। 

ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে যখন প্রতিদিন হামলা পাল্টা হামলার ঘটনা বাড়ছে তখন সৌদি আরব এই ব্যবস্থা নিল।

লেবাননের বিমানবন্দরের কর্মকর্তাদের বরাতের গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার দূতাবাস কর্মী ও কূটনীতিকদের পরিবার পরিজনকে সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হয়।
সংবাদ সংস্থা জানিয়েছে, সামরিক বিমানে করে প্রায় ৬৫ সৌদি নাগরিক মঙ্গলবার লেবানন ছেড়েছেন। তবে লেবাননে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওয়ালিদ বুখারি এবং সামরিক অ্যাটাশে ও অন্যান্য কূটনীতিক লেবানন ছাড়েননি। এর আগে দ্রুত লেবানন থেকে দেশে ফেরার জন্য সৌদি নাগরিকদের প্রতি রিয়াদ সরকার আহ্বান জানায়।

রবিবার লেবাননের মার্কিন দূতাবাসও আমেরিকান নাগরিকদের অনিশ্চিত পরিস্থিতির মধ্যে লেবানন থেকে দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: আহরাম অনলাইন, প্রেসটিভি, এপি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ