মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

হুথিদের ভয়ে আফ্রিকা মহাদেশ ঘুরে ইউরোপে জ্বালানি পরিবহন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লোহিত সাগরে ইয়েমেনের হুথিদের হামলার ভয়ে এডেন উপসাগর ও বাব আল-মান্দেব প্রণালী এড়িয়ে অন্তত চারটি জ্বালানি ট্যাংকার পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে ইউরোপের পথে রওয়ানা হয়েছে।

লোহিত সাগরের পথ এড়িয়ে মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে জ্বালানি পরিবহনকারী এই এসব জাহাজ ইউরোপের পথে যাচ্ছে।


তুলনামূলক দীর্ঘ রুটে ইউরোপে পৌঁছাতে এই সমস্ত জাহাজের নির্ধারিত সময়ের চেয়ে অন্তত তিন সপ্তাহ বেশি লাগবে। এতে জাহাজ গুলোর তেল পরিবহন খরচ বেশি হবে এবং তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হতে পারে।


ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি’র মত বড় কোম্পানি তাদের জাহাজ গুলোও হুথি নিয়ন্ত্রিত এলাকা এড়িয়ে ইউরোপের পথে পরিচালনা করছে যদিও এতে খরচ বৃদ্ধি এবং তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা রয়েছে।  

আমেরিকা ও তার কয়েকটি মিত্র দেশ লোহিত সাগরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করলেও তারা প্রকৃতপক্ষে লোহিত সাগরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে, যার কারণে ব্রিটিশ পেট্রোলিয়াম বড় কোম্পানি গুলোতে আস্থার ঘাটতি তৈরি করেছে। ফলে এভারগ্রিন এবং ফ্রন্টলাইনের মত বড় জাহাজ পরিচালনাকারী সংস্থা গুলোও অধিকাংশ সময় লোহিত সাগরের পথ এড়িয়ে চলছে। খবর রয়টার্স।     

গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের হুথি বাহিনী বাব আল-মান্দেব ও লোহিত সাগর এলাকায় ইসরায়েলের জাহাজে হামলা কিংবা এসব জাহাজ আটকের চেষ্টা চালায়। এতে এই রুট জাহাজ চলাচলের জন্য অনেকটা অনিরাপদ হয়ে পড়ে।

এনএ /


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ