মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন। গত কয়েক দিন ধরে নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিভিন্ন মতামত দিচ্ছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ফের নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। নয়া দিল্লি বলছে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন নতুন মুখপাত্র রণধীর জয়সাওয়াল।

ভারতের মুখপাত্রের কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন— আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা, প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করছে না। এ বিষয়ে ভারতের অবস্থান কী? জবাবে জয়সাওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা প্রতিনিয়ত বলে আসছি— বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করবে।

ভারত নির্বাচনে পর্যবেক্ষণে পাঠাবে কিনা— এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি জয়সাওয়াল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ