মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মক্কায় মিলল বিশাল স্বর্ণ ভাণ্ডারের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

সোনার ভাণ্ডারের হদিস পাওয়া গেল সৌদি আরবের মক্কায়। সম্প্রতি সোনা পাওয়ার খবর প্রকাশ করেছে দেশটি। মক্কায় আল খুরমা গভর্নরেটের মানসুরা মাসারা সোনার খনির ১০০ কি.মি. দক্ষিণে নতুন এ ভাণ্ডার পাওয়া গিয়েছে। তবে ঠিক কত পরিমাণ সোনা পাওয়া গিয়েছে, তা এখনও জানা যায়নি।

সৌদি আরবের খনি সংস্থা দ্য সৌদি আরাবিনায় মাইনিং কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় প্রচুর পরিমাণে সোনার ভাণ্ডার পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে— ওই এলাকায় খনি থাকতে পারে। ওই এলাকায় সোনা রয়েছে কি না, তা জানতে ২০২২ সালে পদক্ষেপ নিয়েছিল ওই সংস্থা। সেই পদক্ষেপের পর প্রথমবার সাফল্য পাওয়া গেল। সোনার হদিস পেতে ওই এলাকার আশপাশে খননকার্য চালানো হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। 

মানসুরা খনিও চালায় ওই সংস্থা। ওই খনির ২৫ কি.মি. উত্তরে জাবাল-আল-গাদরা এবং বির আল-তাভিলায় খননকার্য চালানো হচ্ছে। সেখানেও সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৭০ লক্ষ আউন্স সোনা আহরণ করা হয়েছে ওই খনি থেকে। মনে করা হচ্ছে— প্রতি বছর ২ লক্ষ ৫০ হাজার আউন্স সোনা উৎপাদনের ক্ষমতা রয়েছে। 


সবেচেয়ে বেশি সোনা উৎপাদন হয় চীনে। ২০২২ সালের এক তথ্য অনুযায়ী— সারা বিশ্বে যত সোনা উৎপাদন হয়, তার ১০ শতাংশ হয় চীনে। ২০২২ সালে ৩৭৫ টন সোনা উৎপাদন করেছিল ড্রাগনের দেশ। এছাড়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এবং ঘানাতেও সোনা উৎপাদন করা হয়। সূত্র- আজতাক

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ