মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

লোহিত সাগর দিয়ে ফের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লোহিত সাগর দিয়ে আবারও জাহাজ না চালানোর সিদ্ধান্ত ঘোষণা করল বিশ্বের বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি মায়ের্স্ক।

শুক্রবার প্রতিষ্ঠানটি এক ঘোষণায় বলেছে, লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা চলতে থাকায় ওই পানিসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ড্যানিশ কোম্পানিটি বলেছে, লোহিত সাগর ও এডেন সাগর এড়িয়ে এখন থেকে আফ্রিকা মহাদেশ ঘুরে তাদের জাহাজগুলো ভূমধ্যসাগরে পৌঁছাবে। প্রাচ্য থেকে একটি জাহাজকে লোহিত সাগর এড়িয়ে আফ্রিকা মহাদেশ ঘুরে আসার জন্য ১০ দিন অতিরিক্ত সময় ও বিপুল পরিমাণ অতিরিক্ত জ্বালানি ব্যয় করতে হয়। কোম্পানিটি বলেছে, লোহিত সাগরের পরিস্থিতি ‘অতি উচ্চ মাত্রায় ঝুঁকিপূর্ণ’ থাকায় তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
এই নিয়ে দ্বিতীয়বার লোহিত সাগর দিয়ে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিল মায়ের্স্ক। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালানো শুরু করার পর নভেম্বর মাসে মায়ের্স্কসহ বিশ্বের বেশ কয়েকটি বড় শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ রেখেছিল।

কিন্তু গত মাসে মার্কিন নৌবাহিনী হুথিদের হামলা প্রতিহত করার জন্য লোহিত সাগরে একটি কথিত আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠন করার ঘোষণা দেওয়ার পর ড্যানিশ কোম্পানিটি গত রবিবার ওই টাস্ক ফোর্সের ছত্রছায়ায় জাহাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছিল।

কিন্তু ওই টাস্ক ফোর্সের বহু রণতরী টহল দেওয়া সত্ত্বেও গত বুধবার ইসরায়েল অভিমুখী আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। সিএমএ সিজিএম ট্যাগ নামক জাহাজটি ইয়েমেনের নৌবাহিনীর সতর্কতা কয়েক দফা উপেক্ষা করার পর এটিতে হামলা চালানো হয়। এরপর শুক্রবার মায়ের্স্ক এ সিদ্ধান্ত নিল।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি গত বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ইয়েমেনের সেনাবাহিনী লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে যাবে। তবে ইসরায়েলি মালিকানাধীন কিংবা ইসরায়েলগামী নয় এমন কোনও জাহাজের ক্ষতি ইয়েমেন করবে না। সূত্র:সিএনএন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ