মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ সরকার নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা দেখিয়েছে: রুশ পর্যবেক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা দেখিয়েছে বর্তমান সরকার। শনিবার রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান আন্দ্রেই শুতভ এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নির্বাচন যে স্বচ্ছ ও বৈধ হচ্ছে, তা তুলে ধরার জন্য, নির্বাচনব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকার।

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে অবস্থান করছে রাশিয়ার তিন সদস্যের একটি প্রতিনিধিদল। এই দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আন্দ্রেই শুতভ। তিনি রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য। শুতভ বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে পুরো বিশ্বের আগ্রহ রয়েছে।

আন্দ্রেই শুতভ বলেছেন, ‘আমরা ভোটকেন্দ্রগুলো পর্যবেক্ষণ করব এবং ভোট কেমন হচ্ছে, তা দেখতে ঢাকার বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করব।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রতিটি ভোটকেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল ও ভোটারের ওপর নজর রাখব। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা পর্যবেক্ষণ করব।’

রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, আন্দ্রেই শুতভ বলেছেন, ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে আমাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। আমরা বেশ কয়েকটি দেশ সফর করেছি। বাংলাদেশের নির্বাচন কেমন হবে, তা সেই অভিজ্ঞতার আলোকে পর্যবেক্ষণ করতে প্রস্তুত রয়েছি আমরা।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ