মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

জেদ্দায় শুরু হচ্ছে হজ ও ওমরাহ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের জেদ্দায় আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজ ও ওমরাহ পরিষেবা সম্মেলন ও প্রদর্শনী। হজযাত্রীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করতে তৃতীয়বারের মতো সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে সারা বিশ্ব থেকে হজ ও ওমরাহ সেক্টরে আগ্রহীরা অংশ নেবেন এবং নিজেদের নতুন ভাবনাগুলো তুলে ধরবেন। সৌদি বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেদ্দা সুপারডোমে চার দিনব্যাপী এ সম্মেলন চলবে।

www.hajjumrahforum.com লিংকে নিবন্ধন করে এতে অংশ নেওয়া যাবে।

সৌদি প্রেস এজেন্সি সূত্রে জানা যায়, হজবিষয়ক এ সম্মেলন আগামীকাল সোমবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (৮-১১ জানুয়ারি) পর্যন্ত অনুষ্ঠিত হবে। মূলত সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে হজযাত্রীদের অভিজ্ঞতা শীর্ষক এ প্রগ্রামের আয়োজন করা হয়। এই সম্মেলনে হজ ও ওমরাযাত্রীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার পাশাপাশি হজ পরিষেবার মান বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে।

চারদিন ব্যাপী এ সম্মেলনে হজ ও ওমরাহ সংশ্লিষ্ট ১৫টি প্যানেল আলোচনা, ৪৫টি ওয়ার্কশপ ও ১৪টি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে হজ পরিষেবার উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রভাব, পবিত্র শহর ও স্থানগুলোর ভবিষ্যত পরিকল্পনা এবং অবকাঠামোগত উন্নয়ন, হজে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা পরিষেবা বৃদ্ধি, হজ ও ওমরাহ বাস্তবায়নে কূটনৈতিক সহযোগিতা, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার, পরিবহন পরিষেবার উন্নয়ন, সমন্বিত লজিস্টিক কৌশল, প্রযুক্তি পরিষেবার মাধ্যমে জ্ঞান সমৃদ্ধ করা, হজে মিডিয়ার ভূমিকা, হজযাত্রীদের সাংস্কৃতিক অভিজ্ঞতার উন্নয়ন বিষয়ে উন্মুক্ত আলোচনা হবে।

গত বছর হজ ও ওমরাহ সম্মেলনে এক লাখের বেশি দর্শনার্থীর সমাবেশ হয়। এর মধ্যে ৩৬০টি সরকারি ও বেসরকারি সংস্থা অংশ নেয়।

সূত্র : আরব নিউজ

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ