মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

পাকিস্তানে পোলিও ক্যাম্পেইনের গাড়িতে হামলা, ৫ পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পাকিস্তানে পোলিও ক্যাম্পেইনের গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন। দেশটির উত্তরাঞ্চলে এই হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৮ জানুয়ারি) সকালের দিকে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি উপজাতীয় জেলা বাজাউরে এই হামলার ঘটনা ঘটে।

প্রাদেশিক উদ্ধার সেবার মুখপাত্র বিলাল ফাইজি বলেছেন, ভোরে পুলিশের দল পোলিও টিকাদান ক্যাম্পেইনে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা আহতদের বেশিরভাগকে বাজাউরের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করেছি। তবে গুরুতর আহতদের পেশোয়ারে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের পোলিও ক্যাম্পেনের সঙ্গে যুক্ত বহু মানুষ হত্যার শিকার হয়েছেন। তবে এসব হামলার মূলে ছিল পাকিস্তান তালেবান।

এদিকে আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর পাকিস্তান। সম্প্রতি আরব সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা বৃদ্ধির পর এ পদক্ষেপ নিলো দেশটি।

পাকিস্তানি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, দুই থেকে তিনটি যুদ্ধজাহাজ পাকিস্তান অভিমুখে চলাচলকারীসহ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের রুট ও তৎসংলগ্ন এলাকায় নিয়মিত টহল দেবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ