মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি যুবককে হত্যা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

অধিকৃত পশ্চিম তীরে গতকাল সোমবার তিনজন ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, পশ্চিম তীরের তুলকারেম শহরে থাবেত হাসপাতালে নেওয়া হয় নিহতদের। তাদের বয়স ২২-২৪ বছর।

ফিলিস্তিন টিভিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী শহরটিতে অভিযান চালায় এবং একটি বাড়ি দখল করে রেখেছিল। সেখানে ফিলিস্তিন যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয়। 

শহরটি থেকে চলে যাওয়ার আগে ইসরায়েলি বাহিনী তিনজন ফিলিস্তিনিকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। এরপরেই তিনজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

গাজায় গত ৭ অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরেও উত্তেজনা অনেক বেড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে অন্তত ৩৪০ জন নিহত হয়েছে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ