মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ইরাক থেকে সেনা সরানো প্রসঙ্গে যা বলছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরাক থেকে আপাতত সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে।

গত সপ্তাহে বাগদাদ ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট থেকে তারা বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে। এরপর পেন্টাগনের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা না থাকার কথা জানানো হলো।

মার্কিন বিমানবাহিনীর মেজর জেনারেল প্যাট্রিক রাইডার এক সংবাদ সম্মেলনে বলেন, এখনই (সেনা প্রত্যাহারের) পরিকল্পনার ব্যাপারে আমার কিছু জানা নেই। আইসিসকে (জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট) পরাজিত করার লক্ষ্যে আমরা দৃঢ়ভাবে মনোযোগ ধরে রাখব। ইরাক সরকারের আমন্ত্রণে দেশটিতে মার্কিন সেনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার মার্কিন বাহিনী বাগদাদে ড্রোন হামলা চালায়। পেন্টাগন দাবি করে, এ হামলায় মার্কিন কর্মীদের ওপর সাম্প্রতিক সময়ে চালানো হামলার জন্য দায়ী এক মিলিশিয়া নেতা নিহত হয়েছেন।

এরপর ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয়ে মার্কিন ড্রোন হামলার নিন্দা জানিয়ে মার্কিন বাহিনীকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ শুরু করার ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে সুদানির উদ্ধৃতি দিয়ে বলা হয়, আন্তর্জাতিক জোটের অস্তিত্বের যৌক্তিকতা শেষ হয়ে যাওয়ার পর আমরা অবস্থান জোরদার করার চেষ্টা করছি।

ইরাকে থাকা আড়াই হাজার সেনার পাশাপাশি সিরিয়ায়ও যুক্তরাষ্ট্রের ৯০০ সেনা রয়েছে। তারা ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকাতে স্থানীয় বাহিনীকে পরামর্শ দেওয়াসহ নানাভাবে সহায়তা করে।

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন সামরিক বাহিনী ইরাক ও সিরিয়ায় অন্তত ১০০ বার হামলার শিকার হয়েছে। এসব হামলা হয়েছে সাধারণত রকেট ও ড্রোনের মাধ্যমে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ