মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি নয়: সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত না করলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে জানিয়েছেন সৌদি আরবের শীর্ষ কূটনীতিক প্রিন্স ফয়সাল বিন ফারহান।

কারণ ফিলিস্তিন প্রতিষ্ঠার বিষয়ে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি না পেলে গাজা পুনর্গঠন সম্ভব হবে না।

রোববার সিএনএন সম্প্রচারিত একটি সাক্ষাত্কারে প্রিন্স ফয়সাল বিন ফারহান এ মন্তব্য করেন। ইসরায়েল-ফিলিস্তিন নিয়ে সৌদি কর্মকর্তাদের থেকে এখন পর্যন্ত সরাসরি মন্তব্য ছিল এটি।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এবং গাজার ওপর উন্মুক্ত সামরিক নিয়ন্ত্রণের পরিকল্পনা বলেছেন।

বর্তমানে ইসরায়েলি জিম্মিদের দুর্দশার জন্য ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাপের মুখে পড়েছেন তিনি। সোমবার একটি সংসদীয় কমিটির বৈঠকে এ নিয়ে বিক্ষুব্ধ প্রতিবাদও দেখা গেছে।

গাজার ভবিষ্যৎ নিয়ে বিরোধ মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার আরব মিত্রদের ইসরায়েলের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। কারণ যুদ্ধের কোনো শেষ এখনও দেখা যাচ্ছে না। পাশাপাশি যুদ্ধ শেষে গাজা পুনর্গঠন সংক্রান্ত যে কোনও পরিকল্পনার ক্ষেত্রেই একটি অদৃশ্য বাধা তৈরি হয়েছে। অবরুদ্ধ অঞ্চলটিতে প্রায় ২৩ লাখ ফিলিস্তিনির বাস।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ