মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধ হলে নেতানিয়াহু ১০ মিনিটও টিকবে না : ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র সমর্থন দেয়া বন্ধ করলে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১০ মিনিটও টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এমনটাই মন্তব্য করেছেন।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে তার প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা দিন দিন বেড়ে চলেছে।

গাজায় যখন ইহুদিবাদী ইসরায়েলের বর্বর ও রক্তক্ষয়ী আগ্রাসন অব্যাহত রয়েছে এবং তা অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তখন তিনি মার্কিন গণমাধ্যমের কাছে এই সতর্কবার্তা উচ্চারণ করলেন।

আবদুল্লাহিয়ান বলেন, এরইমধ্যে যুদ্ধের ক্ষেত্র বিস্তৃত হয়েছে যার অর্থ হচ্ছে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বাইরের অঞ্চলেও বিস্তৃত হতে পারে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা যদি আজকে ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জামসহ রাজনৈতিক এবং গণমাধ্যমের সমর্থন দেয়া বন্ধ করে তাহলে আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে, নেতানিয়াহু দশ মিনিট টিকতে পারবে না। ফলে তেল আবিব থেকে সংকট মেটার আগে ওয়াশিংটন থেকে এই সমস্যার সমাধান হতে হবে।”

আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, ‘এই যুদ্ধ থেকে কেউ লাভবান হবে না, আমরা কখনো যুদ্ধকে সমাধান মনে করি না বরং ইরান পুরো মধ্যপ্রাচ্যে সব সময় শান্তি চায়।’ সূত্র : পার্সটুডে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ