মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ট্রাম্প মার্কিন অর্থনীতি ও গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কৃষ্ণাঙ্গ নাগরিকদের অধিকারের প্রতি সমর্থন জানাতে ট্রাম্প ব্যর্থ হয়েছেন। সাবেক এ প্রেসিডেন্ট মার্কিন অর্থনীতি ও গণতন্ত্রের জন্য হুমকি। রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এমন আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন তিনি।

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেনের সম্ভাব্য প্রতিপক্ষ হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন ট্রাম্প। গতকাল সাউথ ক্যারোলিনায় ডেমোক্র্যাটদের সমর্থন জোরদারের অংশ হিসেবে অঙ্গরাজ্যটি সফরে যান বাইডেন। অঙ্গরাজ্যটি কৃষ্ণাঙ্গ ভোটারদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে একটি নৈশভোজেও অংশ নেন বাইডেন। 

নৈশভোজের সময় দেওয়া বক্তব্যে বাইডেন বলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় কৃষ্ণাঙ্গসহ বিপুলসংখ্যক মার্কিন নাগরিককে সহযোগিতা করতে পেরেছেন। যেমন হোয়াইট হাউজে কর্মকর্তা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বৈচিত্র্য রাখা হয়েছে, ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের কলেজ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানগুলোতে বড় বিনিয়োগ করেছেন, ইনসুলিনের খরচ কমিয়েছেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারীকে নিয়োগ দিয়েছেন।

বাইডেন বলেছেন, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রাখা হয়েছে। তবে বাইডেন যখন কথা বলছিলেন, তখন বিক্ষোভকারী ব্যক্তিদের হট্টগোলের কারণে তিন দফায় তা বাধাগ্রস্ত হয়। বিক্ষোভকারী ব্যক্তিরা ইসরাইলের সঙ্গে বাইডেনের সুসম্পর্ক নিয়ে ক্ষুব্ধ। ফিলিস্তিনে ইসরাইলি হামলার বিরুদ্ধে তারা বিক্ষোভ করেন। নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটদের জয় পাওয়ার সম্ভাবনা কম। তবে বাইডেন আশা করেন, সাউথ ক্যারোলিনার দিকে মনোযোগী হলে ডেমোক্র্যাটদের প্রতি কৃষ্ণাঙ্গদের সমর্থন বাড়বে।

বাইডেন মনে করেন, ২০২০ সালের নির্বাচনের মতো এবারের নির্বাচনেও একই ফল আসবে। তিনি বলেন, ট্রাম্প আজকাল কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তিনি মনে হচ্ছে, নিকি হ্যালি আর ন্যান্সি পেলোসির মধ্যে পার্থক্য করতে পারছেন না।

যা বললেন ট্রাম্প :যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ২০ বছর আগের চেয়ে এখন বেশি প্রাণবন্ত বোধ করছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বয়স নিয়ে রিপাবলিকান পার্টির আরেক মনোনয়নপ্রার্থী নিকি হ্যালির সাম্প্রতিক আক্রমণ ও মৌখিক প্রমাদের প্রতিক্রিয়ায় ট্রাম্প শনিবার এসব কথা বলেন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ