মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার আনুষ্ঠানিকভাবে গাজা ও পশ্চিম তীরকে দখল করতে যাচ্ছে ইসরাইল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরকে একান্তই নিজেদের করে নিতে আইনসভার বৈঠক করলো  ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

রবিবার (২৯ জানুয়ারি) অবৈধ দেশটির আইনসভা নেসেটের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গাজা ও পশ্চিম তীরকে ইসরাইলের সাথে যুক্ত করে নেওয়ার ও এতে আরো ইহুদি শরণার্থী শিবির স্থাপনের প্রস্তাব উত্থাপন করা হয়।

এছাড়া যে অসলো চুক্তির মাধ্যমে ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন ফিলিস্তিনি জোট ইসরাইল বিরোধী স্বাধীনতা যুদ্ধের ইতি টেনেছিলো এবং ইসরাইলও তাদের সরকারকে স্বীকৃতি দিয়ে পশ্চিম তীর সহ বিভিন্ন অংশে তাদের কর্তৃত্ব মেনে নিয়েছিলো সেই চুক্তিকে প্রত্যাখ্যান করা হয়।

চুক্তির তোয়াক্কা না করে পশ্চিম তীর ও গাজাকে নিজেদের করে নিতে অসলো চুক্তিকে মৃত বলে ঘোষণা দেয় অবৈধ রাষ্ট্রটির এক মন্ত্রী।

গাজা ও পশ্চিম তীরকে আক্ষরিক অর্থে ইসরাইলের অংশ করে নেওয়ার এই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। একে আন্তর্জাতিক আদালত কর্তৃক সদ্য প্রকাশিত রায়ের অবমাননা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করে ফিলিস্তিন স্বাধীনতাকামীদের নেতৃত্বে থাকা দলটি।

এছাড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে জায়োনিস্টদের এই ফ্যাসিবাদী আইনসভার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ও নিন্দা প্রকাশের আহবান জানায় সংগঠনটি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ